গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata বৃষ্টি উপেক্ষা করেই নবমীতে জনসমুদ্র রাজপথ

    বৃষ্টি উপেক্ষা করেই নবমীতে জনসমুদ্র রাজপথ

    0
    77
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অষ্টমীর মতো বৃষ্টি মাথায় করে নবমীতেও ছাতা মাথায় মানুষের ঢলে কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে শহর কলকাতার রাজপথ। তবে, গুমোট গরম ও আদ্রতাজনিত সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

    নবমীতে রীতিমেনে সকালে বলি-অঞ্জলি, তারপর দুপুরে পেটপুরে খাওয়াদাওয়া এর মধ্যে সন্ধে নামতেই তিলধারণের জায়গা নেই কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। নবমীর সকাল থেকে দুপুর কিংবা বিকেলেও বৃষ্টি হয়েছে কলকাতা জুড়ে। তারপরেও পূর্বাভাস উপেক্ষা করেই কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে কলকাতার নামী-অনামী প্রায় সবপুজো মণ্ডপে। হাতে আর মাত্র একদিন, তারপর এক বছরের অপেক্ষা। তাই নবমীর আনন্দ চেটেপুটে ভাগ করে নিতে চেয়েছেন আপামর জনতা। উত্তরের টালা প্রত্যয়, টালা বারোয়ারি, হাতিবাগান নবীন পল্লি, নলিন সরকার স্ট্রিট, হাতিবাগান সর্বজনীন, জগৎ মুখার্জি পার্ক, কুমোরটুলি পার্ক হোক কিংবা কুমারটুলি সর্বজনীন, শ্রীভমি, সন্তোষ মিত্র স্কোয়ার, কিনবা দক্ষিণের সুরচি সংঘ, চেতলা অগ্রণী, একডালিয়া কিনবা ত্রিধারা, সব পুজোমণ্ডপে ছবি প্রায় একই মানুষের কালো মাথা।

    শহরের অন্যান্য পুজোর মধ্যে বালিগঞ্জের ২১ পল্লির ভাবনা সংবহন নজর কেড়েছে মানুষের। রাত বাড়লেও মনে হয়েছে সবে সন্ধে নেমেছে। রাজপথে ভিড়কে নিয়ন্ত্রণ করতে কার্যত নাজেহাল হতে হয়েছে পুলিশকে।