
আন্দোলনকারী ছাত্রদের যখন মানবিক হওয়ার আর্জি জানিয়েছেন অসুস্থ উপাচার্য-র স্ত্রী। তখন মিথ্যে মামলায় ফাঁসানোর পাল্টা অভিযোগ তুলেছেন যাদবপুরকাণ্ডে জখম ইন্দ্রানুজের বাবা।
আন্দোলনকারীদের আরও মানবিক হওয়ার আর্জি জানিয়েছেন উপাচার্য ভাস্কর গুপ্ত-র স্ত্রী। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন তাঁদের বয়স হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই অবস্থায় কিভাবে বেড থেকে উঠে বৈঠক করবেন। তাঁর দাবি শনিবার ঘটনার দিন ব্রাত্য বসু গাড়িতে উঠে যাওয়ার পর তিনি অরবিন্দ ভবনে চলে গিয়েছিলেন। পরে আহত ছাত্রদের দেখতে গিয়ে হেনস্থার শিকার হন। ওনার জামা ছিঁড়ে দেওয়া হয়। বাইট: উপাচার্যর স্ত্রী। এদিকে ছেলেকে মিথ্যে মামলায় জড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ইন্দ্রানজের বাবা অমিত রায়। তিনি বলেছেন এক্স রে তে ফ্র্যাকচার স্পষ্ট। তারপরেও কি করে মিথ্যে মামলায় জড়ানোর চেষ্টা চলছে। অনুরোধ করেছেন ছেলেকে নিয়ে রাজনীতি না করতে। বিষয়টি সবপক্ষকে আলোচনার মাধ্যমে মেটানোর আবেদন করেছেন তিনি। অমিত রায় আরও বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানিয়েছেন।
তিনি আশা করবেন যাতে শিক্ষামন্ত্রী মিথ্যে মামলার বিষয়ে হস্তক্ষেপ করেন। ইন্দ্রানুজের বাবার কথায় এখনকার জেনারেশনকে ভয় দেখিয়ে, ধমকিয়ে দমানো যাবে না। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি মেটাতে হবে।







