
সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বাংলায় বক্তব্য রেখেছেন তমলুকের সাংসদ অভিজিত গঙ্গোপাধ্যায়।ভাষণের শুরুতে ইংরেজিতে তিনি বলেছেন, নিজের মাতৃভাষা বাংলাতে বক্তব্য রাখবেন তিনি।
সেই মতো বাংলাতে কথা বলতে শুরু করতে কেউ হিন্দিতে কথা বলতে বলেন। কিন্তু মাতৃভাষা বাংলাতেই নিজের কথা সংসদে বলেছেন তিনি। তাঁর কথায়, ৩৫৬ ধারা একটা কদর্য প্রথা। এই ৩৫৬ ধারায় একটা রাজ্য সরকারকে ফেলে দেওয়া যায় সাংবিধানিক ব্যবস্থা প্রয়োগ করে। আগে তো যেতই এখন সুপ্রিম কোর্টে বিচারপতি এসআর বোম্মাইয়ের রায়ের পর তা একটু কমেছে। তিনি এও বলেন, প্রথম যে চারটি রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ হয়েছিল তার মধ্যে তিনটে করেছিল কংগ্রেস। ৫০টি করেছিলেন ইন্দিরা গান্ধী। ১২টা করেছিলেন মনমোহন সিং, ১১টা করেছিলেন নরসিংহ রাও।
তাঁর কথায়, যাঁরা সংবিধান নিয়ে লাফালাফি করেন তাঁরাই যুক্তরাষ্ট্রীয় চরিত্রকে ধ্বংস করেছেন।
ছবি সৌজন্যে :সংসদ টিভি






