
ভালোবাসার সম্পর্কে অবনতির কারণে সহপাঠিনীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে দশম শ্রেণীর এক ছাত্রের বিরুদ্ধে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায়। শনিবার বিকালে নাবালিকার পরিবারের তরফে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুই সহপাঠীর প্রণয়ঘটিত সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে চিড়` ধরে।
সেই ক্ষোভেই এই অমানুষিক কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত ছাত্রটি বলে অভিযোগ। শনিবার রাতেই অভিযুক্তকে বাড়ি থেকে আটক করা হয়। ছাত্রটি নাবালক হওয়ায় রবিবার তাকে জুভেনাইল বোর্ডের সামনে হাজির করানো হয়েছে।
