
দেউচা-পাচামিতে কয়লাখনির নামে রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন সিপিএম-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ অভিযোগ করলেন, কয়লাখনির নামে সেখানে পাথর তোলার পরিকল্পনা হচ্ছে ৷
তিনি অভিযোগ করেছেন, খুচরো ও পাইকার টুলু মণ্ডল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা খনির নামে পাথর উত্তোলন করার পরিকল্পনা করেছে দেউচা-পাচামিতে ৷ দেউচা-পাচামি একটা বড় স্ক্যাম ৷ খনি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে পিসি-ভাইপো মিলে এটা করছে ৷
যেমন গরু, কয়লা, বালি পাচার, নকল ডিসিআর, শিক্ষক নিয়োগ দুর্নীতি, ঠিক তেমনই এটাও একটা দুর্নীতি ৷ কেন্দ্রীয় সরকারে কাছে কোনও অনুমোদনই পাঠায়নি, পাশ করায়নি ৷ এদিকে, এর পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা কাজল শেখ।
