
বারাণসীতে বুধবার আয়োজিত হতে চলেছে দেব দীপাবলি। তার আগে বারাণসীর গঙ্গাঘাটে জোরকদমে চলছে প্রস্তুতি। গত শনিবার থেকে শহরে গঙ্গা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
এরপর বুধবার গঙ্গার তীরে জমকালো দেব দীপাবলি অনুষ্ঠিত হবে। প্রতিবছর কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি পালিত হয়। দীপাবলির প্রায় ১৫ দিন পরে এই দিনটি পালিত হয়।
পুরাণ অনুসারে, এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন। আনন্দে, দেবতারা স্বর্গ ও পৃথিবীতে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করেছিলেন। তারপর থেকে, প্রতি বছর এই দিনে দেব দীপাবলি পালনের ঐতিহ্য অব্যাহত রয়েছে।
