গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Entertainment ১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী

    ১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী

    0
    189
    ছবি : সংগৃহীত

    একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচয়, এরপর বন্ধুত্ব এবং তারপর দুজনের মন দেওয়া-নেওয়া।চুটিয়ে প্রেম করলেও একটা সময় দুজনের দুটি পথ দুদিকে বেঁকে যায়, আলাদা হয়ে যান দেব-শুভশ্রী।

    টালিগঞ্জে হিট এই জুটি নিয়ে দর্শকেরও আগ্রহ কম নেই।কিন্তু পর্দার বাইরে ব্যক্তিগত জীবনেও তাদের এক হওয়াকে ঘিরে ফ্যানদের মধ্যেও ছিল উন্মাদনা,কিন্তু তাদের আলাদা হয়ে যাওয়ায় মন ভাঙে ফ্যানদেরও।২০১৫ সালে শুটিং করা ধুমকেতু ছিল দেব-শুভশ্রী জুটি অভিনীত শেষ সিনেমা।নানা জটিলতা পেরিয়ে সেই সিনেমাটিও মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট। তারপর থেকেই তাদের দুজনকে নিয়ে উন্মাদনা আবারও তুঙ্গে।দেব-শুভশ্রী দুজনে আলাদাভাবে সিনেমার প্রচারে অংশ নিলেও একসঙ্গে দেখা যায়নি, যা নিয়ে ফ্যানদেরও আক্ষেপের কমতি ছিল না।অবশেষে ঘুচল সেই আক্ষেপ, তৈরি হলো এক ঐতিহাসিক মুহূর্ত।১০ বছর পর একই মঞ্চে এসে দাঁড়ালেন দেব-শুভশ্রী। এই দুই তারকাকে একই মঞ্চে একসঙ্গে দেখার জন্য উপস্থিত ছিলেন ফ্যানরা।আবদার মেনে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হন দেব ও শুভশ্রী।এরপর গানে গানে সুরের তালে তালে মঞ্চে উপস্থিত হন দেব-শুভশ্রী তারকা জুটি।দেব পরেছিলেন একটি কালো রঙের পোশাক, শুভশ্রীর পরনে ছিল একটি কালো রঙের গাউন। চোখের সামনে এই দুই প্রিয় তারকাদের ১০ বছর পর দেখে আবেগে ভেসেছেন দর্শকরা। সময়টা যেন কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল।যেন সত্যিই একটা ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হলো।মঞ্চে এসেই দেব বলেন,সবাইকে ধন্যবাদ, ধুমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য।শুভশ্রী কিন্তু দিয়েছেন বড় চমক। দেবকে শুভশ্রী বলেন, আমার সঙ্গে বন্ধুত্ব করবে? তখন দেব বলেন, কেন? শুভশ্রী বলেন, এমনি।

    বহু বছর আগের চ্যালেঞ্জ ছবির সেই ম্যাজিকাল মোমেন্ট তৈরি হলো আবার।এসময় মঞ্চে দেব এবং শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়,রানা সরকার, অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত।