সানি লিওনের সঙ্গে দেব 

0
532

ধূমকেতু যখন জনপ্রিয়তার শীর্ষে তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতা দীপক অধিকারী দেব ও বলিউড অভিনেত্রী সানি লিওনের একটি পুরনো ভিডিও। বলা হচ্ছে, যা আরও জনপ্রিয় করে তুলছে দেবকে।

চার বছর আগে দেব ও সানি লিওন এক হয়েছিলেন এক মঞ্চে। ৪ বছর আগের ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২-এর ফাইনাল পর্বে।ওই সিজনে বিচারকের আসনে ছিলেন দেব,মনামি ঘোষ ও মিঠুন চক্রবর্তী। সে পর্বে বিশেষ অতিথি হয়ে হাজির ছিলেন সানি লিওন। অনুষ্ঠানের এক মুহূর্তে পারফর্ম করেন দেব ও সানি।পরেছিলেন সাদা রঙের কোট-প্যান্ট আর সানির পরনে ছাই রঙের শিফন শাড়ি।দুই তারকাকে রোম্যান্টিক ডান্স করতে দেখা গিয়েছে দেবের হিট,কী করে তোকে বলব, তুই কে আমার গানে।দেব-সানি সানি লিওনের সেই প্রেমে মাখো মাখো ডান্স মুগ্ধ হয়ে দেখছেন মোনালি ঠাকুর ও মিঠুন চক্রবর্তী।সোশ্যাল মিডিয়ায় পুনরায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

দেব ফ্যানদেরও নতুন করে শেয়ার করতে দেখা যায় ভিডিওটি।তবে কেন হঠাৎ করে সানি লিওনের সেই এই ভিডিওতে ঝুঁকলেন ফ্যান ফলোয়াররা, তা অবশ্য জানা যায়নি।