
অভিনেতা দেব,কাজের খবরের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তবে বেশিরভাগ সময়ই নিজের ছবি একটা বিশেষ ক্যাপশন দিতে দেখা যায় তাকে। আর তা হলো,এমনি।
তা নিয়ে মাঝে মাঝে ট্রলিংয়ের শিকার হয়েছেন তিনি, পাশাপাশি মিম তো রয়েছেই।এই তো কিছু দিন আগে রঘু ডাকাতের শুটিং শেষ করে যখন দাড়ি গোঁফ কামিয়ে তার নতুন লুকের ছবি সবার সামনে এনেছিলেন, তখন ওই একই ক্যাপশন দিয়েছিলেন দেব।এরপর মুহূর্তেই একটি ভিডিও ভাইরাল হয়ে যায়।সেই ভিডিওতে দেখা যায় দেবের বেশ কয়েকটি পোস্টের স্ক্রিনশট। প্রত্যেকটি ছবির ক্যাপশনেই লেখা রয়েছে,এমনি।তারপর সামনে আসে চ্যালেঞ্জ সিনেমার একটি ছোট্ট দৃশ্য। সেখানে দেবের বিপরীতে অভিনয় করেছিলেন দেবের প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চ্যালেঞ্জ ছবির ওই ছোট্ট ক্লিপিংটিতে দেখা যায়, দেবের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন শুভশ্রী।দেব যখন শুভশ্রীকে জিজ্ঞাসা করছেন, তিনি কেন বন্ধুত্ব করতে চান? উত্তরে নায়িকা বলেন,এমনি।অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় যে শুভশ্রীর জন্যই নাকি দেব এমনি কথাটা ক্যাপশনে ব্যবহার করেন।
এবার সেই ভিডিও প্রসঙ্গে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন দেব। নায়ককে ভাইরাল হওয়া সেই ভিডিওটি দেখানো হলে তিনি হেসে ফেলেছেন।তারপর শুভশ্রীর নাম উল্লেখ না করে বরং রুক্মিণীর কথা উল্লেখ করে দেব বলেছেন,রুক্মিণী ইংরেজিটা খুব ভালো লেখে। যখনই দেখি কোনো পোস্ট করে লম্বা লম্বা পদ্য লেখে।








