
আমেরিকার টেক্সাসের পোর্ট আর্থার শহরের একটি তৈল শোধনাগারে বিধ্বংসী বিস্ফোরণ। সোমবার ২৩ শে মার্চ বিস্ফোরণের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও স্থানীয় প্রশাসন দ্রুত এলাকা খালি করে নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের বাড়ির জানলার কাঁচ ভেঙে যায়। জানা যাচ্ছে , তৈল সংশোধনাগারটি মার্কিন তেল ও গ্যাস সংস্থা ‘ভালেরো’র অধীনে পরিচালিত।
উল্লেখ্য, এই শোধনাগারটি প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে। এখান থেকে গ্যাসোলিন, ডিজেল এবং জেট ফুয়েলের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদিত হয়, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ঠিক কি কারণে বিস্ফোরণ তার সঠিক কারণ এখনও জানা যায়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।







