গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National ভুবনেশ্বরে রুফটপ পানশালায় বিধ্বংসী আগুন

    ভুবনেশ্বরে রুফটপ পানশালায় বিধ্বংসী আগুন

    0
    130
    ছবি সৌজন্যে : এক্স

    গোয়ার পর ভুবনেশ্বর ওড়িশার রাজধানী শহরের রেস্তরাঁয় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে রুফটপ পানশালাটি। শুক্রবার সকালে আগুন লাগে পানশালাটিতে।

    ঘটনায় আহত বা হতাহতের কোনও খবর নেই।যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভায় দমকলের কর্মীরা। কিন্তু গোয়ার মর্মান্তিক দুর্ঘটনায় ২৫ জনের প্রাণ হারানো পর এই অগ্নিকাণ্ড পানশালাগুলির ব্যবস্থাপনা নিয়ে আরও একবার প্রশ্ন তুলেছে।ভুবনেশ্বরের সত্যবিহার এলাকার একটি পানশালা থেকে ধোঁয়া বেরতে দেখেন এলাকার বাসিন্দা।মুহূর্তের মধ্যে আগুন রেস্তরাঁরটিকে গ্রাস করে। রুফটপ পানশালাটি পুড়ে ছাই হয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা। ঘিঞ্জি এলাকায় আগুন পাশের ভবনগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকলকর্মীদের তৎপরতায় বড় বিপদ আটকানো গিয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।

    দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।সকাল বেলায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় বড় বিপদ হাত থেকে বাঁচা গিয়েছে বলে দাবি স্থানীয়দের।উল্লেখ্য, ৭ ডিসেম্বর উত্তর গোয়ার আরপোরায় বাগা সুমদ্র সৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় নৈশক্লাব বির্চে আগুন লাগে।