আসানসোলে হস্তশিল্প মেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই পরপর দোকান

0
714
ছবি সৌজন্যে : নিজস্ব
আসানসোলের হস্তশিল্প মেলায় আগুন লেগে পুড়ে গিয়েছে একের পর এক দোকান। বুধবার দুপুরে একটি খাবারের দোকান থেকে মেলায় আগুন ছড়িয়ে পড়ে।
আসবাবপত্রের দোকানে কাঠ, বেতের আসবাবপত্র থাকায় দ্রুত আগুন বিধ্বংসী আকার নেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে কাঠ, বেতের চেয়ার টেবিল। নিমেষে ভস্মীভূত হয়ে যায় একের পর এক দোকান। কোলো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। দোকানিরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপরেই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল দেরিতে আসার অভিযোগ করেছেন দোকান মালিকরা। মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধেও ক্ষোভপ্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।