
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বহুতল পেট্রোনাস টাওয়ারের তিন নম্বর টাওয়ারে আগুন। খবর বহুতলটির রুফটপ রেস্তোরা থেকে আগুন লাগে।
ইতিমধ্যেই বেশ কয়েকটি আগুনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের জেরে সম্পত্তির ক্ষয়ক্ষতি হলেও অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই বলে জানা যাচ্ছে।
তিন নম্বর টাওয়ারটি পেট্রোনাস যমজ টাওয়ারের ঠিক পিছনে অবস্থিত। প্রসঙ্গত, ১৪৮৩ ফুট উচ্চতার ৯৩তলা এই স্কাইস্ক্র্যাপার ১৯৯৮-২০০৪ ‘বিশ্বের উচ্চতম’ তকমাধারী ছিল। বর্তমানে নেমে এসেছে ২১ নম্বরে।
