
সাঁকরাইলের আলমপুরে পিচ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।গল গল করে বেরোচ্ছে কালো ধোঁয়া।
নিমেষের মধ্যেই কালো ধোঁয়ায় মুড়ে গিয়েছে হাওড়ার আলমপুর এলাকা। অন্য়ান্যদিনের মতোই বৃহস্পতিবার সকালে সেখানে কাজ চলছিল। আমচকা ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। এরপরই নজরে আসে কারখানার ভিতরের লেলিহান শিখা। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানা ও দমকলে। প্রথমে ঘটনাস্থলে যায় একটি ইঞ্জিন। আগুন তীব্রতায় বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। আগুন নেভানোর কাজ চালাচ্ছে ৪ টি ইঞ্জিন। তবে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের। ঠিক কী কারণে আগুন লাগল, তা জানা যায়নি। কাজের দিন হওয়ায় কারখানায় কেউ আটকে রয়েছে কি না সে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়দের একাংশ। তবে প্রাথমিকভাবে শট সার্কিটের তত্ত্ব উড়িয়ে দিতে পারছেন না দমকলকর্মীরা।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল আতঙ্কে এলাকার বাসিন্দারা। দীর্ঘক্ষণ পর পিচ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।






