ধাপায় গুদামে বিধ্বংসী আগুন

0
177
ছবি সৌজন্যে : নিজস্ব

বাসন্তী লাগোয়া ধাপায় প্লাস্টিক-টায়ারের গুদামে বিধ্বংসী আগুন। টান্সফর্মারে বিস্ফোরণ থেকে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা।

অনেক দূর থেকে ধোঁয়ার কুণ্ডুলি দেখা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। আগুনের তীব্রতায় দমকল কর্মীদের কার্যত বেগ পেতে হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন ধাপার কাছে ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে।

তারপরেই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে টায়ার-প্লাস্টিকের গুদামে। দমকা হাওয়ার জেরে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের বেগ পেতে হয়। স্থানীয়রাও আগুন নেভানোর কাজে দমকলকে সাহায্য করে।