গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment না খেয়ে কাটিয়েছেন দেবচন্দ্রিমা

    না খেয়ে কাটিয়েছেন দেবচন্দ্রিমা

    0
    143
    ছবি সৌজন্যে :ফেসবুক

    অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়কে নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই।ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাদার জীবন, সবকিছু নিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি।

    সম্প্রতি তার বিলাসবহুল জীবনযাপন, বিশেষ করে আড়াই কোটি টাকার ফ্ল্যাটের মালিকানা নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। এ বিষয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন জনপ্রিয় অভিনেত্রী।সাক্ষাৎকারে ফ্ল্যাট সম্পর্কিত গুঞ্জনের বিষয়ের দেবচন্দ্রিমা বলেছেন, তিনি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একসঙ্গে আড়াই কোটি টাকা কখনো দেখেন নি। যদি এত কোটি টাকার কিছু করেন, তাহলে কেন বলবেন না? কেন লুকিয়ে রাখবেন? এদিকে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের নেতিবাচক মন্তব্যের শিকার হন দেবচন্দ্রিমা। ট্রোলের শিকার হলেও তিনি কোনো নেতিবাচক মন্তব্যের জবাব দিতে রাজি নন।বরং নিজের সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেছেন, তিলে তিলে নিজের জায়গা তৈরি করেছেন। হতে পারে অনেক দিন না খেয়ে কাটিয়েছেন, তিন বছর কোথাও ঘুরতে যাননি।অভিনেত্রী আরো বলেছেন, জীবনের অনেক কিছু ছেড়ে আজ এই জায়গা তৈরি করতে পেরেছেন।

    তাতে যদি তিনি নিজের বাড়ি তৈরি করেন, তাতে অসুবিধার তো কিছু নেই।অন্যদিকে,দেবচন্দ্রিমা সম্প্রতি তার নতুন শাড়ির ব্যবসা শুরু করেছেন, যা তার মা এবং বোন দেখাশোনা করছেন।পাশাপাশি, ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে তার নতুন সিরিজ,তোমাকে বুঝি না প্রিয়।