গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National বিকশিত ভারত কোনো স্লোগান নয় অঙ্গীকার,বার্তা মোদির 

    বিকশিত ভারত কোনো স্লোগান নয় অঙ্গীকার,বার্তা মোদির 

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স
    বিকশিত ভারত ২০৪৭ শুধুমাত্র স্লোগান নয়, এটি আমাদের অঙ্গীকার। তাই এই লক্ষ্যে প্রস্তাবিত কাজ দ্রুত শেষ করতে হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলেও এমনই বার্তা দিয়েছেন তিনি।
    সম্প্রতি বিদেশ সফর সেরে বৃহস্পতিবার দুপুরেই ভারতে ফেরেন প্রধানমন্ত্রী। তারপরেই সন্ধ্যা থেকে দিল্লিতে ভারত মণ্ডপমে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। সেখানেই তিনি মন্ত্রীদের বাকি থাকা কাজে গতি আনতে এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দেন। সঙ্গে মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতি ও হরমুজ প্রণালি বন্ধের কথা মনে করিয়ে মন্ত্রীদের বিকল্প জ্বালানির কথাও ভাবতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অতীতের সাফল্য পর্যালোচনা না করে এখন ভবিষ্যতের দিকে মনোযোগ করার সময় এসেছে। আমাদের সরকার ২০১৪ সাল থেকে ক্ষমতায়, কিন্তু এখন ২০২৬। ভবিষ্যতে আমরা আরও কী করতে পারি, তা আমাদের দেখতে হবে। আর পিছনে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এখন।
    বিকশিত ভারত ২০৪৭ শুধু একটি স্লোগান নয়, বরং একটি অঙ্গীকার। সমস্ত মন্ত্রককে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের কেন্দ্রে জনকল্যাণ মূলক প্রকল্প রাখার জন্য আহ্বান জানাচ্ছি। অপ্রয়োজনীয় প্রক্রিয়ায় আটকে না থেকে সরকারি সমস্ত কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া উচিত এবং কম সময়ে বেশি কাজ করতে হবে।’ এতদিনের কেন্দ্রীয় সরকারের সমস্ত সাফল্য, সংস্কার ও জলকল্যাণমূলক প্রকল্পগুলি ঘরে ঘরে পৌঁছে দিতে ও প্রচার করতেও মন্ত্রীদের নির্দেশ দেন মোদি। বৈঠক চলাকালীন কৃষি, বন, শ্রম, সড়ক পরিবহণ, কর্পোরেট বিষয়ক, বিদেশ, বাণিজ্য এবং বিদ্যুৎ-সহ বিভিন্ন মন্ত্রকের পক্ষ থেকে একাধিক উপস্থাপনা পেশ করা হয়।