
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আলিপুরদুয়ারে উন্নয়নের জোয়ার এসেছে। তৃণমূলের তরফে এক্স পোস্টে ভিডিও শেয়ার করে এমনটাই দাবি করা হয়েছে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের অন্যতম রাজ্য আলিপুরদুয়ারে স্বাস্থ্য, শিক্ষা, সড়ক থেকে যোগাযোগ ব্যবস্থা বদলে গিয়েছে। রাজ্য সরকারের উন্নয়ন পৌঁছে গিয়েছে আলিপুরদুয়ারের প্রতিটি মানুষের কাছে।
ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মাতা বন্দোপাধ্যায়ের কিছুদিন আগের উত্তরবঙ্গ সফরে একাধিক ঝলক। যেখানে জনগণকে প্রাধান্য দেওয়া এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি তাঁর অটল অঙ্গীকারের দ্বারা পরিচালিত, মুখ্যমন্ত্রী এই অঞ্চলের ভবিষ্যৎ পুনর্গঠন করে চলেছেন।
