গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National বদলা নয়, বদলের বার্তা নয়া মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের

    বদলা নয়, বদলের বার্তা নয়া মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের

    0
    137
    ছবি সৌজন্যে : এক্স

    মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই বদলা নয়, বদলের বার্তা দিয়েছেন দেবেন্দ্র ফডণবীস। তাঁর নেতৃত্বাধীন মহাজুটি সরকারের ভবিষ্যতের রূপরেখাও স্পষ্ট করেছেন তিনি।

    শপথগ্রহণের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, বদলের রাজনীতি হলেও প্রতিহিংসার রাজনীতি হবে না। ২০১৯ সালের বিধানসভা ভোটের পর থেকে একাধিক রাজনৈতিক ভাঙাগড়ার সাক্ষী থেকেছে মহারাষ্ট্র। সেই প্রসঙ্গ উল্লেখ করে ফডণবীস বলেছেন, গত পাঁচ বছরে আমরা বহু বদল দেখেছি। আমাদের আশা ভবিষ্যতে তেমন বড় কোনও ঝাঁকুনি হবে না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে অনেকেই মনে করছেন, শাসকজোটের তিন শরিক দলই ঐক্যবদ্ধ থাকবে। ফড়ণবীস জানিয়েছেন, আগামী ৭ ডিসেম্বর থেকে মহারাষ্ট্র বিধানসভায় তিন দিনের বিশেষ অধিবেশন শুরু হবে। আগামী ৯ ডিসেম্বর নতুন স্পিকার নির্বাচিত হবেন।

     

    বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ফডণবীস, দুই উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পওয়ার শপথ নিলেও অন্য মন্ত্রীরা এখনও শপথ নেননি। চলতি মাসের শেষে বিধানসভার শীতকালীন অধিবেশনের আগেই অন্য মন্ত্রীরা শপথ নেবেন বলে জানিয়েছেন নয়া মুখ্যমন্ত্রী।