
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চান দেবেন্দ্র ফড়ণবীস। বুধবার বিজেপি নেতৃত্বকে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
এই মর্মে প্রস্তাবও পাঠিয়েছেন। যদিও দলীয় নেতৃত্ব দেবেন্দ্র ফড়ণবীসের প্রস্তাব নিয়ে কোনও সিদ্ধান্তে হয়নি বলে খবর। কিন্তু কেন তিনি উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাইছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।২০১৯ সালের তুলনায় মহারাষ্ট্রে এবার অনেকাটাই খারাপ ফল করেছে বিজেপি। মহারাষ্ট্রে বিজেপির এই বিপর্যয়ের দায় নিয়েই উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চান বলে জানিয়েছেন দেবেন্দ্র ফড়ণবীস।বলেছেন, সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের কথা মাথা রেখে এখন থেকেই তিনি দলের সাংগঠনিক কাজে মন দিতে চান। যাতে বিধানসভায় দলের পারফরম্যান্স আশানুরূপ হয়। সেই কারণেই রাজ্য সরকারের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেছেন। মঙ্গলবারই ঠিক হয়েছিল বুধবার পর্যালোচনা বৈঠকে বসবেন মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকে দেবেন্দ্র ফড়ণবীস ছাড়াও ছিলেন রাজ্যের শীর্ষ বিজেপি নেতারা।
