গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata সূচনা দেবীপক্ষের, মহালয়ায় ঘাটে ঘাটে চলছে তর্পণ

    সূচনা দেবীপক্ষের, মহালয়ায় ঘাটে ঘাটে চলছে তর্পণ

    0
    96
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রবিবার মহালয়া। পিতৃপক্ষের অবসানে সূচনা দেবীপক্ষের। সেই উপলক্ষ্যে ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ চলছে। বাবুঘাট, বাগবাজার, শোভাবাজার, নিমতলা সহ একাধিকঘাটে মহালয়ার পুণ্য লগ্নে পিতৃতর্পণ ভোর থেকেই।

    তবে শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও দেখা যাচ্ছে একই ছবি। তর্পণ নিয়ে সতর্ক পুলিশ। দিঘা, বীরভূমের তিলপাড়া জলাধার এবং বাঁকুড়ার সতীঘাটেও একইভাবে চলেছে তর্পণ। দুর্ঘটনা এড়াতে রাখা হয়েছে বাড়তি ফোর্স। অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে টহল রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের। হাওড়ার চাঁদমারি ঘাটে ভিড় ছিল চোখে পড়ার মতো।

    একদম ভোরবেলায় প্রচুর মানুষ পূর্ব পুরুষকে জল-তিল-অন্ন তর্পণ করতে ঘাটে ঘাটে ভিড় জমিয়েছেন। তবে শুধু এই চাঁদমারি ঘাট নয়, প্রতিটি ঘাটেই থিকথিক করছে মানুষের ভিড়। প্রচুর মানুষ পূর্ব পুরুষদের তর্পণ অর্পণ করতে গঙ্গার ঘাটে এসেছেন।