ভূমিকম্প থেকে ভবন বাঁচাবে ডিভাইস

0
19
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সম্পূর্ণ বিদ্যুৎবিহীন এক অভিনব ও সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন করেছেন সংযুক্ত আরব আমিরশাহির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক অধ্যাপক।পদার্থবিজ্ঞানের সাধারণ ঘর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে তৈরি এ ডিভাইসটি ভবনের তীব্র কম্পন শুষে নিতে পারে,যা ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগে অসংখ্য মানুষের প্রাণ ও ভবন রক্ষা করবে।

সংযুক্ত আরব আমিরশাহির ইউনিভার্সিটি অফ শারজাহ-এর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মুসা লেবলুবা সহজ, কার্যকর ও সম্পূর্ণ বিদ্যুৎবিহীন একটি সমাধান তৈরি করেছেন।যন্ত্রটি একটি সিলিন্ডার, যার কেন্দ্র বরাবর একটি রড রয়েছে এবং এর দুই প্রান্ত সিলিন্ডারের বাইরে প্রসারিত অবস্থায় থাকে।সিলিন্ডারের ভেতরে থাকা রডের অংশটি থেকে ছোট ছোট আরও কিছু রড শাখার মতো চারদিকে ছড়িয়ে থাকে এবং পুরো সিলিন্ডারটি ছোট ছোট স্টিলের বল বা মার্বেল দিয়ে ঠাসা।মূল পরিকল্পনাটি হচ্ছে, এ যন্ত্রটি ভূমিকম্পের তীব্র আঘাত নিজে শুষে নিয়ে তা নিষ্ক্রিয় করে দেবে।শুনতে যতটা জটিল মনে হচ্ছে বিষয়টি ততটা কঠিন নয়। অধ্যাপক মুসা লেবলুবা বলেছেন,এ যন্ত্রটির কাজ করার জন্য কেবল পদার্থবিজ্ঞানের শক্তির প্রয়োজন।পরীক্ষামূলকভাবে যন্ত্রটি প্রায় ১৪ শতাংশ হারে ড্যাম্পিং রেশিও বা কম্পন কমাতে পেরেছে, যার থেকে প্রমাণ মেলে, বেশ ভালোভাবেই নিজের কাজ সম্পন্ন করতে পারে এ যন্ত্র। এদিকে অধ্যাপক লেবলুবা ২০২৫ সালে এ ভূমিকম্প-প্রতিরোধী যন্ত্রটির পেটেন্ট বা স্বত্ব পেয়েছেন।

তবে বাণিজ্যিকভাবে বা বড় পরিসরে ব্যবহারের আগে এখনও যন্ত্রটির অনেক কাজ বাকি। বাস্তব ক্ষেত্রে এর কার্যকারিতা পুরোপুরি প্রমাণের জন্য আরও পরীক্ষানিরীক্ষার প্রয়োজন।