কল্পতরু উৎসবে ভক্তদের ঢল বেলুড় মঠে

0
157
ছবি সৌজন্যে : নিজস্ব
বর্ষবরণের পর ইংরেজি নববর্ষের পয়লা জানুয়ারির সকাল থেকেই নতুন বছরের আমেজে রাজ্যবাসী, তারই সাথে বেলুড় মঠেও হয়েছে ভক্তদের সমাগম। কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরের মতো বেলুড় মঠেও কল্পতরু উৎসবে মানুষের ভীড় লক্ষ্য করা গেছে সকাল থেকেই।
১৮৮৬ সালের এই দিনেই কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ।শীতের দাপট এড়িয়েই দূরদূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা এসেছেন। একে কল্পতরু উৎসব একই সঙ্গে নতুন বছরের প্রথম দিনের ছুটি উপভোগ, দুয়ে মিলে জমজমাট বেলুড় মঠ। কল্পতরু উৎসব উপলক্ষে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বিশেষ পুজোর আয়োজনও করা হয়েছে । করোনার কারণে ২০২১ ও ২০২২ সালে ভক্তদের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা ছিল বেলুড়মঠে ।
তবে ২০২৩-র পর থেকে ভিড় জমাতে কোনো কমতি রাখেননি দর্শনার্থীরা। ভোররাত থেকেই হাজির হতে থাকেন সকলে।