গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment প্রকৃতির রোষে উত্তরবঙ্গ, প্রার্থনা দেবের 

    প্রকৃতির রোষে উত্তরবঙ্গ, প্রার্থনা দেবের 

    0
    133
    ছবি সৌজন্যে : এক্স

    প্রকৃতির রুদ্ররোষ উত্তরবঙ্গকে কয়েকঘণ্টায় তছনছ করে দিয়েছে। লাগাতার বৃষ্টির সঙ্গে ভুটান পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির জলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত।

    পাহাড়ে বেড়াতে গিয়ে আতঙ্কে কাঁটা পর্যটকরা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৫ -র বেশি বলে জানা গিয়েছে। এই অবস্থায় উত্তরবঙ্গের বিধ্বংসী পরিস্থিতির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছেন রুক্মিণী মৈত্র। কথা ছিল, কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই নতুন সিনেমার ঝলক প্রকাশ্যে আনবেন। কিন্তু বানভাসি উত্তরবঙ্গের কথা ভেবে মন সায় দেয় নি রুক্মিণী মৈত্রর। সেকথা জানিয়েই হাঁটি হাঁটি পা পা ছবির টিজার লঞ্চ বাতিল করেছেন। সোশাল মিডিয়ায় এক বিবৃতি জারি করে অভিনেত্রী জানিয়েছেন, বানভাসি উত্তরবঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এমতাবস্থায় হাঁটি হাঁটি পা পা ছবির ঝলক প্রকাশ্যে আনার সিদ্ধান্ত স্থগিত রাখলেন। বন্যার্ত পরিবারগুলি যাতে দ্রুত সেরে ওঠে সেই প্রার্থনা করছেন। পরবর্তীতে কবে হাঁটি হাঁটি পা পা ছবির টিজার মুক্তি পাবে, সেটা জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রুক্মিণী মৈত্র। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে তারকাদের ভিড়ে রুক্মিণীর এহেন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। অন্যদিকে ইনস্টা স্টোরিতে উত্তরবঙ্গের জন্য প্রার্থনা করেছেন দেব।উল্লেখ্য অর্ণব মিদ্যা পরিচালিত হাঁটি হাঁটি পা পা ছবিতে প্রথমবারের জন্য চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে পর্দায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। বাবা-মেয়েরসম্পর্কের সমীকরণ নিয়ে এই ছবি। এক অবাধ্য বাবা আর তার দায়িত্বশীল মেয়ের মান-অভিমানের গল্প দেখা যাবে হাঁটি হাঁটি পা পা ছবিতে।

    ৬ অক্টোবর, সেই সিনেমারই টিজার প্রকাশ্যে আনার কথা ছিল। তবে বানভাসি উত্তরবঙ্গের কথা মাথায় রেখে সেই সিদ্ধান্ত বাতিল করেছেন নির্মাতারা।