গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North Dinajpur তদন্ত ঠিকপথেই এগোচ্ছে, মালদায় আশ্বস্ত করলেন ডিজি

    তদন্ত ঠিকপথেই এগোচ্ছে, মালদায় আশ্বস্ত করলেন ডিজি

    0
    2003
    ছবি সৌজন্যে : নিজস্ব
    গোয়ালপোখরের পর মালদায় গিয়ে নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীকে আশ্বস্ত করেছেন ডিজি রাজীব কুমার। বলেছেন জেলা পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত ঠিকপথেই এগোচ্ছে।
    মালদায় ইংরেজবাজারে তৃণমূল নেতা দুলাল সরকার এরপর কালিয়াচকে তৃণমূল কর্মীকে প্রকাশ্যে খুনের ঘটনায় শুক্রবার মালদহে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে। জেলা তৃণমূলের সহ সভাপতি নিহত দুলাল সরকারের স্ত্রীর সঙ্গেও দেখা করে অভিযুক্তদের শাস্তির আশ্বাসও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার গোয়ালপোখরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মীকে দেখতে গিয়ে দুষ্কৃতীদের কড়া বার্তা দিয়েছিলেন ডিজি রাজীব কুমার।
    বলেছিলেন দুষ্কৃতীরা ২ টো গুলি চালালে পুলিশ ৪টে গুলি করবে। কোনওভাবেই রেয়াত করা হবে দুষ্কৃতীরাজকে।