গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National বিমান দুর্ঘটনার দায় শুধু পাইলটের না, বলল ডিজিসিএ

    বিমান দুর্ঘটনার দায় শুধু পাইলটের না, বলল ডিজিসিএ

    0
    50
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আকাশপথে নিরাপত্তা সংক্রান্ত কোনও ত্রুটির দায় শুধুমাত্র পাইলটদের উপরে চাপিয়ে এ বার থেকে ক্ষান্ত হওয়া যাবে না। এমনটাই জানাল ডিজিসিএ।
    নিয়মিত বিমান পরিষেবায় যুক্ত নয়, এমন সংস্থার ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করা হয়েছে। সাম্প্রতিক বেশ কিছু বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, জনসাধারণের কাছে এ বার থেকে তুলে ধরা হবে বিমানের বয়স ও রক্ষণাবেক্ষণের যাবতীয় তথ্য। তার উপরে নির্ভর করে হবে নিয়মিত বিমান পরিষেবায় যুক্ত নয় এমন পরিচালকদের নিরাপত্তা সংক্রান্ত র‍্যাঙ্ক।
    ঝাড়খণ্ডের রাঁচিতে নিয়মিত বিমান পরিষেবায় যুক্ত নয়—এমন এক পরিচালন সংস্থার বিমান দুর্ঘটনার পরে মঙ্গলবার অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ এই ধরনের বিভিন্ন পরিচালনকারী সংস্থার সঙ্গে বৈঠক করেন। সংবাদসংস্থা সূত্রে খবর, বিমান দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যেই এই বৈঠক।