গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ডিজিপি নিয়োগে জট, রাজ্যের তালিকা ফেরাল ইউপিএসসি

    ডিজিপি নিয়োগে জট, রাজ্যের তালিকা ফেরাল ইউপিএসসি

    0
    70
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    রাজ্যের নতুন ডিজিপি কে হবেন, তা ঠিক করতে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য রাজ্যকে পরামর্শ দিল ইউপিএসসি। নিয়ম ভেঙে বর্তমান ডিজিপির অবসরের ৩ মাস আগে পরবর্তী ডিজিপি-র নাম চূড়ান্ত করতে না পারার জন্যই রাজ্যের দিকে আঙ্গুল তুলেছে ইউপিএসসি।
    এক্ষেত্রে গত জুলাই মাসে রাজ্যের তরফে ইউপিএসসি-র কাছে পাঠানোর তালিকার উল্লেখ করে বলা হয়েছে অক্টোবরের বৈঠকে এ নিয়ে কোনও সমাধানসূত্র বেরোয়নি। আর এরপরেই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে লেখা এক চিঠিতে ইউপিএসসি-এআইএস শাখার ডিরেক্টর নন্দকিশোর কুমার সুপ্রিম কোর্টে প্রকাশ সিং মামলার উল্লেখ করেছেন।
    যেখানে বলা হয়েছে, বর্তমান ডিজিপি-র মেয়াদ শেষ হওয়ার অন্তত ৩ মাস আগে পরবর্তী ডিজিপি বাছাইয়ের জন্য ইউপিএসসি-র কাছে রাজ্যের তরফে তালিকা পাঠানোর কথা।