
দুষ্কৃতীরা ২ রাউন্ড চালালে, পুলিশ ৪ রাউন্ড গুলি চালাবে। গোয়ালপোখর, ডোমকল, নরেন্দ্রপুরে পুলিশ আক্রান্ত হওয়ায় এবার কড়া ডিজি রাজীব কুমার।
গোয়ালপোখরে গুলিবিদ্ধ ২ পুলিশকর্মীকে দেখতে গিয়ে রাজীব কুমার স্পষ্ট করেছেন পুলিশকে আক্রমণ করলে এবার ছেড়ে কথা বলবে না। কীভাবে মোকাবিলা করতে হয় পুলিশ জানে। এরাজ্যে পুলিশকে দুষ্কৃতীরা ভয় করে না বলে পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার। তাঁর প্রশ্ন গাদা বন্দুক নিয়ে কিভাবে দুষ্কৃতীদের মোকাবিলা করবে পুলিশ।
যেখানে এখন দুষ্কৃতীরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। তাঁর কথায় দুষ্কৃতীদের মোকাবিলা করতে হলে রাজীব কুমারের আগে পুলিশে আধুনিকিকরণের প্রয়োজন।
