মুরুগান-কাণ্ডে ৬ তারিখের মধ্যে ডিজিপির রিপোর্ট তলব

0
72
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ খতিয়ে দেখতে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানকে। এই ঘটনায় এবার ডিজিপি রাজীব কুমারের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন।
আগামী ৬ জানুয়ারি, বিকেল ৫টার মধ্যে রাজীব কুমারকে জবাব দিতে হবে। পাশাপাশি, রোল অবজার্ভার-সহ এসআইআরের কাজে নিযুক্ত সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।জাতীয় নির্বাচন কমিশন রাজ্য পুলিশকে সতর্ক করেছে যে, রোল অবজার্ভাররা দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা দক্ষিণে সফরের সময় যথাযথ নিরাপত্তা পাননি।
কমিশনের পর্যবেক্ষণ শ্রী সি মুরুগান ৩০ ডিসেম্বর এই ধরনের ঘটনাগুলোর রিপোর্ট পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, মগরাহাট-১, মগরাহাট-২ এবং কুলপি ব্লকের এসআইআর হিয়ারিং ক্যাম্পগুলোতে পর্যবেক্ষকের জন্য সুরক্ষা ব্যবস্থা যথাযথ ছিল না।