তিন ঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন ঢাকা

0
240
3 GHANTAR BRISHTI TEI JALOMAGNO DHAKA
3 GHANTAR BRISHTI TEI JALOMAGNO DHAKA
মাত্র তিন ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার বিস্তীর্ন এলাকা। শুক্রবার সকাল থেকে ঢাকার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি।
জানা গিয়েছে, মাত্র তিন ঘন্টাতেই প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকার ভাটারা, নিউমার্কেট, মগবাজার ওয়্যারলেস গেট, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, কাঁঠালবাগান, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর মোড় সহ বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও হাঁটু সমান, কোথাও বা একটু কোমড় সমান জল জমেছে। জল জমার ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ঢাকার নিউ মার্কেট এলাকায কোমর সমান জল জমেছে। নিউ মার্কেটের ভেতরেই এতটাই জল জমেছে যার জেরে দোকানপাট খুলতেও সমস্যায় পড়েছেন দোকানীরা। ঢাকার পাশাপাশি বাংলাদেশের বিস্তির্ণ এলাকায় বৃষ্টি হয়েছে। শনিবার থেকে বৃষ্টি কমতে পারে বলে জানা গিয়েছে।