
উত্তপ্ত বাংলাদেশে ৩২ নম্বর ধানমুণ্ডির পর ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ওই জাদুঘরে কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওই জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলি। তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জাদুঘরের তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
সোমবার সকালের দিকে জাদুঘরের নিচতলায় জেনারেটর কক্ষে আগুন লেগে যায়। তখন সেখানে উপস্থিত ছিলেন সাফাইকর্মী ও নিরাপত্তাকর্মীরা। দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দ্রুত কর্মীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান।
প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে সূত্রে খবর। মুক্তিযুদ্ধ জাদঘরের কর্মকর্তাদের প্রাথমিক অনুমান, ভবনের নিচতলায় জেনারেটর ভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লাগতে পারে। যদিও সাম্প্রতিক অশান্তিতে ষড়যন্ত্রের তত্ত্বও উড়িয়ে দিচ্ছেন না অনেকে।
