গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home International হাদির হত্যাকারীদের ফেরত চাইবে ঢাকা 

    হাদির হত্যাকারীদের ফেরত চাইবে ঢাকা 

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ভারতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    তিনি বলেছেন,হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনার জন্য যা যা করণীয়, সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।তিনি আরও বলেছেন, অপরাধীরা দেশের বাইরে পালিয়ে গেলেও তারা আইনের হাত থেকে রেহাই পাবে না। তাদের আইনের আওতায় আসতেই হবে এবং দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এর আগে,বাংলাদেশে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেপ্তার দুইজনকে ভারত থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক,আইজিপি আলী হোসেন ফকির।উল্লেখ্য,পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করে বাংলাদেশের বাসিন্দা ৩৭ বছর বয়সী রাহুল ওরফে ফয়জল করিম মাসুদ এবং ৩৪ বছরের আলমগির হোসেনকে। ফয়জল পটুয়াখালির বাসিন্দা এবং আলমগিরের বাড়ি ঢাকায় বলে জানা গিয়েছে। ওসমান হাদিকে খুনের পর এই ২ অভিযুক্ত মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে খবর এসটিএফ সূত্রে। মেঘালয় দিয়ে ভারতে ঢুকে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিল এই ২ অভিযুক্ত, এমনটাই খবর এসটিএফ সূত্রে। শেষ পর্যন্ত বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেয় এই ২ অভিযুক্ত। বনগাঁ সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে ফেরত যাওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তদের, দাবি এসটিএফ সূত্রে।

    তাঁদের কলকাতার সল্টলেকে ময়ুখ ভবনে বেঙ্গল এস টি এফ -র কোর্টে পেশ করা হলে বিচারক অভিযুক্ত দু জনকেই ১৪ দিনের কাস্টডির নির্দেশ দেন। উল্লেখ্য,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু হয় ১৮ ডিসেম্বর। তার আগে ১২ ডিসেম্বর ঢাকাতেই গুলিবিদ্ধ হন তিনি। মাথায় গুলি লাগে তাঁর। সূত্রের খবর, খুব কাছ থেকে গুলি করা হয়েছিল হাদিকে। চিকিৎসার জন্য এয়ারলিফট করে তাঁকে নিয়ে যাওয় হয় সিঙ্গাপুরে। সেখানে ১৮ ডিসেম্বর মৃত্যু হয় শরিফ ওসমান হাদির।