মহাকালেশ্বর মন্দিরের ভস্ম আরতিতে যোগ ধনখড়-র

0
85
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতিতে যোগ দিয়েছেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শনিবার সকালে অসংখ্য পুণ্যার্থীদের সঙ্গে বসে ভস্ম আরতি দেখেন তিনি।
পাশাপাশি মন্দির ঘুরে দেখেন এবং পুজোও দেন ধনখড়। দেশের প্রগতি প্রসঙ্গে প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এদিন বলেছেন, ভারত এক উল্লেখযোগ্য ইতিবাচক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা মানসিকতার প্রতিফলন ঘটাচ্ছে।
ধর্মীয় ক্ষেত্রে যে অগ্রগতি হচ্ছে তাও অসাধারণ। ধনখড় আরও বলেছেন, সবাই যেন অহংকার, ঘৃণা, প্রতিশোধ এবং ঈর্ষার ঊর্ধ্বে উঠে জীবনে সুস্থ ও সুখী হতে পারে। তিনি দেশের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন।