টেট উত্তীর্ণদের বিক্ষোতে অবরুদ্ধ ধর্মতলা, সামিল নওশাদ

0
76
ছবি সৌজন্যে : নিজস্ব
৫০ হাজার শূন্যপদের দাবিতে টেট উত্তীর্ণদের বিক্ষোভে অবরুদ্ধ ধর্মতলা। ২০২২-র টেট পাদ প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা শিয়ালদহ থেকে মিছিল করে ধর্মতলায় পৌঁছয় ডিএলএড ঐক্য মঞ্চের সদস্যরা।
চাকরিপ্রার্থীদের ওই মিছিলে যোগ দেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। বিক্ষোভকারীদের অভিযোগ এত বছর অপেক্ষার পর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে ১৩ হাজার ৪২১ পদে। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন প্রাথমিকে ৫০ হাজার শূন্যপদ রয়েছে। তাহলে কেন এত কম শূন্যপদের ঘোষণা করেছে পর্যন, প্রশ্ন তুলেছেন টেট উত্তীর্ণরা। অবিলম্বে ৫০ হাজার শূন্যপদের দাবি জানিয়েছেন তাঁরা। তা না হলে আন্দোলন আরও বড় হবে। নওশাদ সিদ্দিকি বলেছেন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে।
স্কুলে শিক্ষক নেই। প্রাথমিক স্কুল বাঁচাতে অবিলম্বে ৫০ হাজার শিক্ষক নিয়োগ করতে হবে। তা না হলে প্রান্তিক মানুষদের ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হবে।