
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন। হিন্দি ছবির হি-ম্যানের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ধর্মেন্দ্রর প্রয়াণে ভারতীয় সিনেমার একটি যুগের অবসান হল।শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ধর্মেন্দ্র ছিলেন একজন আইকনিক সিনেব্যক্তিত্ব, একজন অসাধারণ অভিনেতা যিনি প্রতিটি চরিত্রে সমানভাবে প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করে অসংখ্য মানুষের মন জয় করেছিলেন। এই কঠিন সময়ে ওঁর পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি আমার সমবেদনা রইল। রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু ,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ,প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ,বিরোধীদলনেতা রাহুল গান্ধী ,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলিউডের হি ম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ধর্মেন্দ্রজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতীয় সিনেমায় তাঁর অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। পরিবার, পরিজন, অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।
কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন জুনিয়র এনটিআর। আলবিদা জানিয়ে কপিল শর্মা লিখেছেন,দ্বিতীয়বার পিতৃহারা হলাম। প্রায় ১৫ দিন ধরেই চলছিল টানাপড়েন। শোনা গিয়েছিল, ধর্মেন্দ্রের স্বাস্থ্যের ক্রমশ অবনতি হচ্ছে এবং সেই কারণেই নাকি ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। এর পরেই অভিনেতাকে দেখতে হাসপাতালে পৌঁছোন স্ত্রী হেমা মালিনী। তার পর থেকেই উদ্বেগে ফ্যান ফলোয়াররা। তবে খবর মেলে, ভেন্টিলেশনের তথ্য ভুয়ো। অভিনেতার স্বাস্থ্যের খবর দেন ছেলে সানি দেওলের সহকারী। প্রতিক্রিয়া জানান হেমাও।
