গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Sports আইসিসি ‘হল অব ফেমে’ ধোনি-হেডেন-স্মিথ

    আইসিসি ‘হল অব ফেমে’ ধোনি-হেডেন-স্মিথ

    0
    171
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল,আইসিসি এক জমকালো অনুষ্ঠানে ক্রিকেটের ইতিহাস গড়া সাতজন কিংবদন্তিকে আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্তির ঘোষণা করেছে। এই বছর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া খেলোয়াড়রা হলেন,ম্যাথু হেডেন, হাশিম আমলা, মহেন্দ্র সিং ধোনি, গ্রায়েম স্মিথ, ড্যানিয়েল ভেট্টোরি, সানা মীর এবং সারাহ টেলর।

    লন্ডনের ঐতিহাসিক অ্যাবে রোড স্টুডিওতে আয়োজিত এ আয়োজনে আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই নবনির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেন।জয় শাহ বলেছেন, আইসিসি হল অব ফেমের মাধ্যমে ক্রিকেটের ইতিহাস গড়া সেরা খেলোয়াড়দের শ্রদ্ধা জানানো হয়েছে, যারা তাদের অসাধারণ ক্যারিয়ারের মাধ্যমে খেলার ঐতিহ্য গড়েছেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।উল্লেখ্য অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার হেডেন তার শক্তিশালী ব্যাটিংয়ের কারণে বিশ্বের সেরা বোলারদের আতঙ্কে পরিণত হয়েছিলেন। ২০০৭ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জয়ের পাশাপাশি টেস্টে অস্ট্রেলিয়ানদের রাজত্বে বড় অবদান ছিল এই কিংবদন্তি ক্রিকেটারের। হল অব ফেমে জায়গা পেয়ে হেইডেন বলেছেন, তাঁর অনেক আদর্শের নাম আছে এই তালিকায়, তাদের পাশে নিজের নাম দেখতে পাওয়া অভাবনীয়।এদিকে,দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা ছিলেন দলের ভরসার জায়গা। তিনিই দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন ,৩১১ নট আউট। আমলা বলেছেন,এই স্বীকৃতি পাওয়া অত্যন্ত সম্মানের, বিশেষ করে তাঁর প্রিয় বন্ধু গ্রায়েম স্মিথের সঙ্গে একই বছর অন্তর্ভুক্তি , এটি বিশেষ অনুভূতি।অন্যদিকে,ভারতের সফলতম অধিনায়ক ধোনি তিনটি আইসিসি ট্রফি,টি২০ বিশ্বকাপ ২০০৭, ওডিআই বিশ্বকাপ ২০১১, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৩ জিতে ইতিহাস গড়েছেন।

    মাত্র ২২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব পান গ্রায়েম স্মিথ এবং এক নতুন যুগের সূচনা করেন। তিনি বলেছেন, এই সম্মান শুধুমাত্র তাঁর নয়, এটি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটেরও জয়।ওদিকে,বিশ্বমানের বাঁহাতি স্পিনার ভেট্টোরি ছিলেন নিউজিল্যান্ডের জন্য অমূল্য সম্পদ। টেস্টে চার হাজারের বেশি রান এবং ৩০০’র বেশি উইকেট পাওয়াদের মধ্যে হাতে গোনা কয়েকজনের একজন, ড্যানিয়েল ভেট্টোরি।