গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment বাংলার প্রথম মাল্টিভার্স ছবি

    বাংলার প্রথম মাল্টিভার্স ছবি

    0
    200
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    বাংলায় আসতে চলেছে প্রথম মাল্টিভার্স ছবি। নিয়ে আসছেন পরিচালক অভিজিৎ চৌধুরি। ছবির নাম ধ্রুবর আশ্চর্য জীবন। যেখানে ধ্রুবর চরিত্রে অভিনয় করেছেন ঋষভ বসু। গত ডিসেম্বরে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরমা বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কারও পেয়েছে এই ছবি।

    তবে কেবল রাজ্য বা দেশে নয়, বিদেশেও মাটিতেও ছবিটা দারুণ ভাবে প্রশংসা পেয়েছে। এই ছবির ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কারও। তবে বহুদিন ধরেই দর্শকরা অপেক্ষায় ছিলেন অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। চলতি মাসের ২৮ তারিখ ছবিটি মুক্তি পেতে চলেছে। ক্রাইম ড্রামার সঙ্গে জুড়ে যায় সায়েন্স ফিকশন। কেন্দ্রীয় চরিত্র ধ্রুব নিজের প্রেমিকা রিমির পরিবারকে বাঁচাতে গিয়ে এক জটিল মুহূর্তের সম্মুখীন হয়। গোটা পরিবারকে বাঁচাতে এবং সমস্যার সমাধান করতে পারে একমাত্র অর্থ। আর তা জোগাড় করতে ধ্রুবকে হাঁটতে হবে অপরাধজগতে। কী করবে ধ্রুব? ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ চৌধুরী। ছবিটি নিবেদন করছেন অনিরুদ্ধ রায়চৌধুরী।

    ঋষভ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বাদশা মৈত্র, কোরক সামন্ত, সুদীপ মুখোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, ঋত্বিকা পাল, যুধাজিৎ সরকার, আনন্দরূপা চক্রবর্তী, দীপক হালদার, শান্তনু নাথ, অরুণাভ খাসনবিশ, সেঁজুতি মুখোপাধ্যায় এবং প্রেরণা দাস।