
মুখ্যমন্ত্রী যখন হিংসায় ক্ষতিগ্রস্তদের বাংলা আবসের বাড়ি দেওয়ার কথা বলেছেন তখন মালদার পারলালপুর হাইস্কুলের উদ্ধাস্ত মানুষজনের নিজেদের এলাকায় ফিরতে পারবেন কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন।
তাঁদের কথায় আগুন তো এখনো জ্বলছে, সুরক্ষা কোথায়। আগে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুলেছেন ঘরছাড়ারা। স্থায়ী আধাসেনার ক্যাম্পের দাবি তুলেছেন তাঁরা। তা না হলে এলাকায় ফিরবেন না একথাও বলছেন তাঁরা। প্রাণ বাঁচাতে ধুলিয়ান থেকে মালদার বৈষ্ণবনগরের পারলালপুরে পালিয়ে আসে কয়েকশ পরিবার। তাঁদের কথায় দিনে শান্ত থাকলেও, রাত হলেই আতঙ্ক বাড়ছে।
আর কতদিন এভাবে থাকতে হবে। যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ সরলেই হামলার আশঙ্কা থেকেই যাচ্ছে।
