গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home West Medinipur যুবতীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার মেদিনীপুর মেডিক্যাল

    যুবতীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার মেদিনীপুর মেডিক্যাল

    0
    389
    ছবি সৌজন্যে : নিজস্ব

    চিকিৎসাধীন যুবতীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। কর্তব্যরত নার্সের বিরুদ্ধে রোগিণীকে মারধরের অভিযোগ তুলেছে মৃতার পরিবার।

    ঘটনার প্রতিবাদে মেদিনীপুর মেডিক্যালে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। জানা গিয়েছে বৈশাখী খান নামে ওই যুবতীকে অসুস্থ অবস্থায় মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। পরিস্থিতি খারাপ হলে তাঁকে সিসিইউতে রাখা হয়। বৈশাখীর স্বামী আজিজুল খান ওরফে লাল্টুর দাবি চিকিৎসকরা প্রথম থেকেই জানিয়ে আসছিলেন বৈশাখীর অবস্থা ভাল নয়। চিকিৎসাও ঠিকঠাক হচ্ছিল। চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ না থাকলেও কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন বৈশাখীর পরিবার।

    ঘটনার জেরে রবিবার সকালে হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।