
বাম ছাত্র-যুব সংগঠন এসএফআই-ডিওয়াইএফআই-র ডিএম অফিস ঘেরাও কর্মসুচি ঘিরে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে মেদিনীপুরে। বুধবার এসএফআই-ডিওয়াইএফআই-এর কার্যালয় থেকে ডিএম অফিসের উদেশ্যে মিছিল এগোনোর পরই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ।
এরপরই সেখানেই রাস্তায় বসে বিক্ষোভ-অবস্থান দেখাতে থাকেন আন্দোলনকারীরা। এরপরই এসএফআই-ডিওয়াইএফআই-এর কর্মীরা পুলিশি ব্যারিকেড ভেঙে এগোতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়ে আন্দোলনকারীরা।
পাল্টা পুলিশের তরফে আন্দলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়।এরপরই এসএফআই-ডিওয়াইএফআই কর্মীদের টেনে, হিঁচড়ে, পাঁজাকোলা করে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।



