গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Nadia ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে বাধায় ধুন্ধুমার কল্যাণী, গ্রেফতার বিজেপি বিধায়ক

    ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে বাধায় ধুন্ধুমার কল্যাণী, গ্রেফতার বিজেপি বিধায়ক

    0
    846

    ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে বাধায় ধুন্ধুমার কল্যাণীতে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে বাসিন্দারা। পাল্টা কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করে পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ ১৬ জনকে।

    গন্ডগোলে আহত হয়েছেন বেশ কয়েজন। জানা গিয়েছে কল্যাণীর কাছাইপাড়া এলাকায় পুরসভার তরফে ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য জমি চিহ্নিত করা হয়। সেখানে পাঁচিল তৈরির কাজ শুরু হতেই বাধা দেয় স্থানীয়রা। বুধবারের পর বৃহস্পতিবার কাজে বাধা দিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে সেখানে পৌঁছন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অভিযোগ ওই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে স্টে অর্ডার রয়েছে।

    কল্যাণী পুরসভা আদালতের অর্ডার মানছে না। স্থানীয় বাসিন্দাদের দাবি এলাকায ডাম্পিং গ্রাউন্ড তৈরি হলে দুর্গন্ধ ছড়াবে। চাষবাসে সমস্যা হবে। কোনওমতেই তাঁরা এলাকায় ডাম্পিং গ্রাউন্ড হতে দেবেন না।

    ছবি  সৌজন্যে : নিজস্ব