গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Hooghly যুব সাথীর ফর্ম ঘিরে ধুন্ধুমার আরামবাগ বিডিও

    যুব সাথীর ফর্ম ঘিরে ধুন্ধুমার আরামবাগ বিডিও

    0
    413
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফর্ম দেওয়া শুরু হয়েছে যুব সাথী-লক্ষ্মীর ভান্ডার-ভূমিহীনদের জন্য। আর সেই ফর্ম তুলতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে হুগলির আরামবাগ বিডিও অফিসে। সোমবার সকাল থেকেই যুবসাথী ও ভূমিহীনদের জন্য ফর্ম তুলতে ব্যাপক উত্তেজনা দেখা দেয় আরামবাগ বিডিও অফিস চত্বরে।
    হাজার হাজার মানুষের ভিড়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। ঠেলাঠেলি, ধস্তাধস্তি,এমনকি ফর্ম কাড়াকাড়ি হয়। রীতিমতো শ্বাসরোধ হওয়ার মতো অবস্থা হয়। এমনই পরিস্থিতি যা পুলিশ মোতায়েন ছিল তারা কিছুই সামাল দিতে পারেনি। শেষে আরামবাগ থানার আইসি রাকেশ সিং বিশাল পুলিশ ও র‍্যাফ নিয়ে আসেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তারা। তাতেও গন্ডগোল, হুড়োহুড়ি, কাড়াকাড়ি বন্ধ হয়নি। ধস্তাধস্তি চলতেই থাকে। পরে তা সামাল দেওয়ার চেষ্টা করা হয়।
    ফর্ম দিতে শুরু করে পুলিশ, সিভিক ভলান্টিয়ররা। এরপর বিডিও অফিস থেকে মাইকে প্রচার করা হয়। জানানো হয়, নিজের এলাকার পঞ্চায়েত অফিস থেকে পরবর্তীতে ফর্ম দেওয়া হবে।