
পরিচালক আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত ছবি ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলেছে। ১৯ মার্চ মুক্তি পেয়েছে ছবিটি। দীর্ঘদিন ধরেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।
সেই প্রত্যাশার প্রতিফলন মিলেছে বক্স অফিসেও।ধুরন্ধর দ্য রিভেঞ্জ-এর পেড প্রিভিউ শোগুলোতেও টিকিট বিক্রি হয়েছে ব্যাপক হারে। তথ্যানুযায়ী, মুক্তির আগেই পেড প্রিভিউ থেকে ছবিটি প্রায় ৫০ কোটি টাকা আয় করেছে। ফলে মুক্তির দিন ছবিটি ঘিরে আগ্রহ আরও বেড়ে যায়। মুক্তির দিনেই ধুরন্ধর দ্য রিভেঞ্জ একাধিক রেকর্ড গড়েছে। তথ্য অনুযায়ী,অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি প্রথম দিনে প্রায় ১০২ কোটি ৫৫ লাখ টাকা আয় করেছে। ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় এটি শীর্ষে উঠে এসেছে। ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ১৪৫ কোটি ৫৫ লাখ টাকা। উল্লেখ্য ধুরন্ধর দ্য রিভেঞ্জ রণবীর সিংয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পাওয়া ছবি। এর আগে ধুরন্ধর ছিল তাঁর সবচেয়ে বড় ওপেনিং ছবি। নতুন সিকুয়েলটি প্রথম কিস্তি ধুরন্ধর-এর উদ্বোধনী দিনের আয়ও ছাড়িয়ে গেছে। প্রথম ছবিটি মুক্তির দিনে আয় করেছিল ২৮ কোটি টাকা। পাশাপাশি ধুরন্ধর দ্য রিভেঞ্জ ভেঙে দিয়েছে জওয়ান, পাঠান এবং পুষ্পা ২-এর মতো বড় ছবির প্রথম দিনের আয়ের রেকর্ডও। এদিকে,একই দিনে মুক্তি পেয়েছে দক্ষিণি তারকা পবন কল্যাণ অভিনীত ছবি,ওস্তাদ ভগত সিং। তবে ধুরন্ধর দ্য রিভেঞ্জ-এর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে ছবিটি। প্রথম দিনে ওস্তাদ ভগত সিং আয় করেছে প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা।
ফলে বক্স অফিস লড়াইয়ে শুরুতেই এগিয়ে গেছে,ধুরন্ধর দ্য রিভেঞ্জ। অন্যদিকে,ধুরন্ধর দ্য রিভেঞ্জ দক্ষিণ ভারতীয় ভাষাতেও মুক্তি পেয়েছে,যার প্রভাব প্রতিদ্বন্দ্বী ছবি ওস্তাদ ভগত সিং-এর ওপরও পড়েছে। তামিল সংস্করণে ৯৫৮টি শো থেকে ছবিটি আয় করেছে প্রায় ১ কোটি ১৬ লাখ অন্যদিকে। তেলেগু সংস্করণে ১ হাজার ১১২টি শো থেকে এসেছে প্রায় ২ কোটি ১২ লাখ অন্যদিকে। মালয়ালম ও কন্নড় ভাষায় ছবিটির আয় তুলনামূলক কম।
