গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports শৈশবের ক্লাবে ফিরছেন ডি মারিয়া

    শৈশবের ক্লাবে ফিরছেন ডি মারিয়া

    0
    263
    ছবি সৌজন্যে : এক্স

    বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়া অবশেষে ফিরছেন তার শৈশবের ক্লাব ক্লাব রোসারিও সেন্ট্রালে। ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা  করেছে। অন্যদিকে রোসারিও সেন্ট্রাল তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে লিখেছে,আমাদের গল্পে এখনো অনেক কিছু বাকি। স্বাগতম বাড়িতে।উল্লেখ্য,ডি মারিয়া ২০০৫ সালে রোসারিও সেন্ট্রালের হয়ে পেশাদার ফুটবল শুরু করেন।

    এরপর ইউরোপে পাড়ি জমিয়ে খেলেছেন বেনফিকা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং জুভেন্টাসে।ইউরোপে তিনি ৭০০টিরও বেশি ম্যাচ খেলেছেন এবং জিতেছেন মোট ৩০টি ট্রফি,যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়নস লিগ, তিনটি ভিন্ন দেশের লিগ ট্রফি এবং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা।গত বছর ফ্রি এজেন্ট হিসেবে রোসারিওতে ফেরার খুব কাছাকাছি পৌঁছেও ড্রাগ-সংশ্লিষ্ট সহিংসতা ও হুমকির কারণে সিদ্ধান্ত বদলাতে হয় তাকে।

    ডি মারিয়া তখন বলেন, তাঁর বোনের দোকানে একটি বাক্স পাঠানো হয়েছিল, যার ভিতরে ছিল একটি শূকরের মাথা, কপালে গুলি ও একটি নোট,যাতে লেখা ছিল, তিনি যদি রোসারিওতে ফিরে আসেন, তবে পরবর্তী মাথা হবে তাঁর মেয়ে পিয়ার।সেই মাসগুলো ছিল দুঃস্বপ্নের মতো। প্রতিরাতে শুধু বসে কাঁদতেন, কারণ স্বপ্নপূরণ সম্ভব হচ্ছিল না।