গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports কোচিংয়ে নামছেন ডি মারিয়া

    কোচিংয়ে নামছেন ডি মারিয়া

    0
    128
    Di Maria is getting into coaching
    Di Maria is getting into coaching

    আর্জেন্টাইন তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া এবার কোচিংয়ে নামতে চলেছে? জাতীয় দলকে বিদায় বলার পর এখন তিনি এ পথেই হাঁটছেন।

    এক সাক্ষাৎকারে নিজের ভবিষ‍্যত নিয়ে এমন আভাসই দিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেছেন,কোচ হওয়ার জন‍্য কোর্স করছেন। যদি প্রয়োজন হয়, এটা ভেবে করছেন। তবে ডি মারিয়া মানছেন কোচিং করানো অনেক বেশি কঠিন হবে। কারণ, এটা অনেক বেশি সময় নেবে। তার মতে, একজন খেলোয়াড় হিসেবে কেবল অনুশীলন করবেন আর বাড়ি চলে যাবেন। তবে কোচ হিসেবে সেই সুযোগ নেই।আপাতত ফুটবল থেকে অবসরে গেলে পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চান ডি মারিয়া। তারপর তিনি কোচিংয়ে নামার সিদ্ধান্ত নিতে চান। উল্লেখ্য ইতালির দল জুভেন্তাস থেকে গত বছর বেনফিকায় যোগ দেন ডি মারিয়া।পর্তুগিজ ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত। আপাতত এই পর্যন্তই ভাবছেন ডি মারিয়া।

    ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন ডি মারিয়া। কোপা আমেরিকায় টানা দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ জিতে জুলাইয়ে বিদায় নেন আন্তর্জাতিক ফুটবল থেকে।

    ছবি  সৌজন্যে : এক্স