
একনায়ককে ধ্বংস করা উচিত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সিবিআই হেফাজত নিয়ে মন্তব্য করেছে স্ত্রী সুনীতা কেজরিওয়াল।
আবগারী দুর্নীতি মামলায় আদালত চত্ত্বর থেকে অরবিন্দ কেজরিওয়ালকে বুধবার গ্রেফতার করেছে সিবিআই। আদালতের নির্দেশের পর বর্তমানে আপ প্রধান সিবিআই হেফাজতে রয়েছেন। আগামী ৩ দিন সিবিআই হেফাজতে থাকার সময় অরবিন্দ কেজরিওয়াল যেমন পড়ার জন্য গীতা পাবেন, তেমনি বাড়ির খাবারও খেতে পারবেন বলে জানানো হয়েছে।এদিকে, অরবিন্দ কেজরিওয়ালের সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রীর সুনীতা কেজরিওয়াল। বলেছেন, ঈশ্বর প্রত্যেককে জ্ঞান দান করুন, এই প্রার্থনাই সর্বদা করেন তিনি। কিন্তু বর্তমানে স্বৈরতন্ত্র ধ্বংস করা হোক। ২০ জুন অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়েছিলেন। সঙ্গে সঙ্গেই তাতে স্থগিতাদেশদেওয়া হয়। পরদিনই সিবিআই তাঁকে গ্রেফতার করেছে। এটা আইন নয়। এটি স্বৈরাচার, এটি জরুরি অবস্থা।
