
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে খবরের শিরোনামে উঠে আসছে কারিশমা কাপুরের ব্যক্তিগত জীবন। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে দেখা যায় না অভিনেত্রীকে।
কিন্তু একটা সময় মনের কথা উজাড় করে দিয়েছিলেন। সঞ্জয়কে বিয়ের আগে কারিশমার ব্যক্তিগত জীবন বি-টাউনের আলোচনার কেন্দ্রে থাকত।সেই সময়ে, কারিশমা সম্পর্কে ছিলেন অভিষেক বচ্চনের সঙ্গে। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন তারা।বচ্চন ও কাপুর পরিবার সেই সময়ে পরস্পরের ঘনিষ্ঠ ছিল। অভিষেকের বোন শ্বেতা বচ্চনের বিয়ে হয়েছিল নন্দা পরিবারে।এই নন্দা পরিবার আবার কারিশমার মামার বাড়ির দিকের আত্মীয়।এই সূত্রে আরও কাছাকাছি এসেছিল কাপুর ও বচ্চন পরিবার।জয়া বচ্চন নিজেই এক অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন,বচ্চন ও কাপুর, এই দুই পরিবার আরও ঘনিষ্ঠ হতে চলেছে। অভিষেকের সঙ্গে কারিশমার বিয়ের কথাও ঘোষণা করে দিয়েছিলেন তিনি। খবর,ধুমধাম করে বাগদানও সেরেছিলেন কারিশমার ও অভিষেক।বাগদানের পরে সাক্ষাৎকারে কারিশমা বলেছিলেন, এই পরিবারের অংশ হয়ে উঠতে পেরে দারুণ লাগছে। কিন্তু এই সম্পর্ক টেকেনি। বিয়ের আগেই আলাদা হয়ে যায় তাদের পথ। যদিও তাদের পক্ষ থেকে কোনও বিবৃতি আসেনি।তবে শোনা যায়, এই বিয়ে ভাঙনের পিছনে অন্যতম কারণ ছিলেন কারিশমার মা ববিতা।যে অভিনেতা, অভিষেক সদ্য অভিনয়ের সফর শুরু করেছেন, তার সঙ্গে কন্যার বিয়ে হোক, তা চাননি তিনি।
ববিতা নাকি চেয়েছিলেন, বিয়ের আগেই অমিতাভের কিছু সম্পত্তি যেন অভিষেকের নামে করে দেওয়া হয়। এই প্রস্তাবে রাজি হয়নি বচ্চন পরিবার। অতঃপর বিচ্ছেদের পথে হাঁটেন তারা।





