গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ৫০ শতাংশ শুল্কে ভারতের সঙ্গে সম্পর্কে চিড়, মানলেন ট্রাম্প?

    ৫০ শতাংশ শুল্কে ভারতের সঙ্গে সম্পর্কে চিড়, মানলেন ট্রাম্প?

    0
    109
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    শুল্কের কাঁটায় ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হয়েছে তিক্ত। এ কথা নিজেই স্বীকার করে নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেনে নিয়েছেন যে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপরে তিনি যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন, তাতে দুই দেশের সম্পর্ক খারাপ হয়েছে। সম্পর্কে চিড় ধরেছে।
    এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত রাশিয়ার সবথেকে বড় গ্রাহক ছিল। ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে কারণ ওরা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এটা সহজ কাজ ছিল না। মনে রাখা প্রয়োজন, এটা আমেরিকার সমস্যার থেকেও বেশি ইউরোপের সমস্যা।
    একদিকে শুল্ক নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ভারত-আমেরিকা সম্পর্ক অবনতি হওয়ার কথা বলছেন, সেখানেই বৃহস্পতিবার তাঁরই মনোনীত ভারতে আমেরিকার রাষ্ট্রদূত সার্গিও গোর বলেছেন যে ট্রাম্প প্রশাসন চায় ভারত রাশিয়ার থেকে তেল ও ক্রুড পণ্য না কিনে, তা আমেরিকার থেকে কিনুক। বাণিজ্য চুক্তি নিয়ে দই দেশের আলোচনা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।