কিয়ারার আসল নাম

0
377
Kiaras real name
Kiaras real name

এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’তে ছোট একটা চরিত্র করেই নজর কেড়েছিলেন। এরপর দক্ষিণ ভারতে হিট ছবি উপহার দিলেও কিয়ারা আদভানিকে মানুষ বেশি চিনেছে করণ জোহরের কল্যাণে।

ওয়েব সিরিজ লাস্ট স্টোরিজ-এ করণের পরিচালনায় অভিনয় করার পর একটার পর একটা প্রস্তাব পেতে থাকেন অভিনেত্রী।তবে কিয়ারা নামে মানুষ তাঁকে চিনলেও তাঁর আসল নাম কিন্তু আলিয়া। বলিউডে আগে থেকেই একই নামে আরেক অভিনেত্রী,আলিয়া ভাট থাকায় বিপদে পড়তে হয় তাঁকে। নাম বদলাতে বাধ্য হন।উল্লেখ্য,কবির সিং মুক্তির সময় এক রেডিও শোতে নাম বদলের এই ঘটনা ফাঁস করেন কিয়ারা।কিভাবে তিনি আলিয়া থেকে কিয়ারা হন,সেই গল্প বেশ চমকপ্রদ। এই ক্ষেত্রে দুজন তারকা তাঁকে সাহায্য করেছেন।একজন প্রকাশ্যে,সালমান খান, এবং আরেকজনের কাছ থেকে নিয়েছেন প্রেরণা,প্রিয়াংকা চোপড়া। কিয়ারা বলেছেন,নাম বদলের পরামর্শ তাঁকে দিয়েছিলেন সালমান খান। যেহেতু আলিয়া নামে একজন অলরেডি আছেন। সালমান পরামর্শ দিলেও কিয়ারা নামটা কিন্তু তিনি পছন্দ করেছিলেন।কিয়ারা নাম পছন্দ করার পেছনেও আছে এক গল্প।সেই গল্পের কেন্দ্রে প্রিয়াংকা চোপড়া। ২০১০ সালে মুক্তি পেয়েছিল প্রিয়াংকা অভিনীত ছবি,আনজানা আনজানি। দেখে মুগ্ধ হয়েছিলেন পনেরো বছর বয়সী এক কিশোরী।তবে অভিনয়, ছবির গল্পের চেয়ে মেয়েটির কাছে সবচেয়ে ভালো লেগেছিল প্রিয়াংকার চরিত্রের নাম,কিয়ারা।এই নামের প্রতি ভালোলাগা এতটাই ছিল যে তখনই ঠিক করেন নিজের মেয়ে হলে এই নাম রাখবেন।তখন কি আর জানতেন বছর চারেক পর তাঁর নিজেরই নাম হবে কিয়ারা।সেদিনের সেই পনেরো বছরের কিশোরী আজকের কিয়ারা আদভানি।অভিনেত্রী বলেছেন,প্রিয়াংকা নিজেকে আনজানা আনজানি’তে পরিচয় করিয়ে দেয়,হাই, আমি কিয়ারা বলে। এটা শুনতে দারুণ লাগত।কিয়ারা নামটার প্রেমে পড়ে যান। তাই নিজের যখন নাম বদলের দরকার হলো এ নামটাই বেছে নিলেন।তবে অভিনেত্রীর নাম পছন্দ মোটেও বিফলে যায়নি। কিয়ারা নামটা মানুষ ভালোই পছন্দ করেছে।এতটাই যে বাড়িতে অভিনেত্রীর মা-বাবাও তাঁকে এখন এই নামেই ডাকেন। আর ফ্যান ফলোয়ারদের মুখে মুখেও এখন কিয়ারা বন্দনা।