পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি, অগ্নিমিত্রাকে আটকে রেখে বিক্ষোভ

0
491
ছবি সৌজন্যে : নিজস্ব
পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে আসানসোলের তিরাটে।
প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতাকর্মীরা। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের অভিযোগ পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসচিতে গিয়েছিলেন তিনি। সেই সময় স্থানীয় পঞ্চায়েত সদস্য সবীর ব্যনার্জি হঠাৎ করেই দলবল নিয়ে তাঁকে ঘিরে ধরেন। এতদিন কোথায় ছিলেন সহ একাধিক প্রশ্ন করতে থাকেন। পুলিশকে ফোনের ঘন্টা খানেক তাকে উদ্ধার করা হয়।
ঘটনার প্রতিবাদে আসানসোল ভগৎ সিং মোড় এবং কালিপাহাড়ি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা।